Saturday, June 20, 2026

মুখ্যমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট করে “সাম্প্রদায়িক উস্কানি”, গ্রেফতার যুবক

Date:

Share post:

সোশ্যাল মিডিয়াতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য এবং ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ছোট্টু চক্রবর্তী নামে এক যুবককে ভাদুরের মির্গা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে হুগলির গোঘাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক নিজের ফেসবুক ওয়ালে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্যের পাশাপাশি একটি বিতর্কিত ছবিও পোস্ট করে। সেই পোস্ট দেখে গোঘাটের ভাদুরের তৃণমূলের নেতা এবং অঞ্চল সভাপতি সুপ্রকাশ পোড়েল ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ছোট্টু চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ওই যুবক ফেসবুকে এমন একটা ছবি পোস্ট করেছে, যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাশাপাশি ধর্মীয় হিংসা ছড়াতে পারে। যখন মুখ্যমন্ত্রী রাজ্যে শান্তির বার্তা দিচ্ছেন তখন এই ধরনের পোস্ট বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েন তাঁরা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...