Monday, May 18, 2026

ফুটপাথের পাঠশালায় কিছু উপহার, অনাবিল হাসি শিশু-মুখে

Date:

Share post:

বুধবার রাতে সল্টলেকে লকডাউনের বৃষ্টিভেজা সন্ধ্যায় মাঝরাস্তার ফুটপাথে একঝাঁক পড়ুয়াকে পড়াতে ব্যস্ত দম্পতি- শ্রীমন্ত তাঁতি ও মমতা তাঁতিকে দেখেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। গরীব ঘরের বাচ্চাদের জন্য এক অন্যরকম চেষ্টা। শ্রীমন্ত মাছ বিক্রি করেন। মমতা পরিচারিকার কাজ। তাতেও এত বড় চেষ্টা।

সেই খবর এখন বিশ্ব বাংলা সংবাদ-এ দেখানো হয়।
কিন্তু তার বাইরেও কিছু করার ছিল।
বৃহস্পতিবার আবার ওখানেই।
সব পড়ুয়ার জন্য একগুচ্ছ করে খাতা, পেনসিল, রবার, পেন, লজেন্স নিয়ে হাজির হন কুণাল ঘোষ। সঙ্গে এখন বিশ্ব বাংলা সংবাদ-এর টিম।
সেই উপহার পেয়ে কী আনন্দ কচিকাঁচাদের।
ওরা বুক লিস্ট দিলে এবার বই যাবে। আর ওঁরা চেয়েছেন গ্লোব, কম্পাস-সেটাও পৌঁছে দেওয়া হবে।
কুণাল ঘোষের সঙ্গেই ছিলেন অভিজিৎ ঘোষ, অনিরুদ্ধ, ফারুক, জয়িতা, সোমনাথ, দেবস্মিত। আর পীযূষ ও পিন্টু।
সহযোগিতার হাত বাড়াচ্ছেন অনেকে।
সরাসরি শ্রীমন্তবাবুকে ফোন করে কথা বলে নেওয়া যাবে।
এখন বিশ্ব বাংলা সংবাদের ফেস বুক পেজ বা ইউ টিউবে বৃহস্পতিবার যে ভিডিও আপলোড হয়েছে, তাতে শ্রীমন্তবাবু তাঁর ফোন নম্বরটি বলেছেন।
ফুটপাথের পাঠশালার উদ্যোক্তা আর পড়ুয়াদের লড়াই এগিয়ে চলুক। ওরা জীবনের জয়গান গাইছে। আমরা অন্তত উৎসাহ দিই।

Related articles

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...