Monday, April 27, 2026

কেরলে ভয়াবহ ভূমিধস, চাপা পড়েছেন ৮০ জন

Date:

Share post:

গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরলের বিশকিছু জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। টানা বৃষ্টির জেরে কেরলের বেশকিছু জায়গা থেকে ভূমিধসের খবর এসেছে।
এরই মধ্যে আজ শুক্রবার সকালে ভয়াবহ ধস নামে ইদুক্কি জেলার মুন্নারের কাছে অবস্থিত রাজামালা এলাকায়। জানা গিয়েছে, এই ধসের ফলে সেখানে মাটিতে চাপা পড়েছেন ৭০-৮০ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। ধসের মধ্যে থেকে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামালার একটি চা’বাগানে এই ধস নামে এদিন। ফলে ধসের নীচে যারা চাপা পড়ে রয়েছেন তাঁদের অধিকাংশেরই চা বাগানের শ্রমিক হওয়ার সম্ভাবনা। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের টিম। কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে।
অন্যদিকে, প্রবল বৃষ্টির কারণে ইতিমধ্যেই মালাপপুরমে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর্নাকুলাম, ইদুক্কি, পালাক্কর, ত্রিশুর, ওয়ানাড, কোঝিকোরে জারি করা হয়েছে আংশিক সতর্কতা।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...