Sunday, May 17, 2026

কিছুটা স্বস্তি: আপাতত বাড়ছে না ট্যাক্সি ভাড়া

Date:

Share post:

কিছুটা স্বস্তি, আপাতত বাড়ছে না ট্যাক্সি ভাড়া। ট্যাক্সিতে উঠলে আগের মতই প্রাথমিক ভাড়া থাকছে ৩০ টাকা। আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে জানাল তিনটি ইউনিয়ন। লকডাউন এবং তার পরবর্তী ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে ট্যাক্সি পথে নামাতে টানাপোড়েন শুরু হয় পরিবহন দফতর ও ইউনিয়নগুলির মধ্যে। সরকারের কোন ছাড়পত্র ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক ভাড়া ৫০ টাকা ঘোষণা করে দেন ইউনিয়নের নেতারা। কিন্তু শুক্রবার বেঙ্গল টেক্সি ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমল গুহ জানিয়ে দেন, বহু বিশিষ্ট ট্যাক্সি যাত্রীদের অনুরোধে আগের ভাড়া বহাল রাখল ইউনিয়ন। এই পরিস্থিতিতে জনগণ আর্থিক চাপের মধ্যে রয়েছেন। সে কারণে সিদ্ধান্ত বদল। একই সঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহে ফের তাঁরা বৈঠকে বসবেন। সরকার তাদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন বিমল গুহ।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...