Sunday, May 17, 2026

‘আজাদ হল’-এর কর্মীদের সাহায্যার্থে ওয়েব প্লাটফর্মে অনুষ্ঠান

Date:

Share post:

অতিমারি আর লকডাউনে বিধ্বস্ত সারা দেশ। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মানুষ। বেশি ক্ষতি আর্থিক। এই অবস্থায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের আজাদ হল ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত পছন্দের একটি জায়গা। চারদশক ধরে সেখানে অনুষ্ঠান করছেন বিভিন্ন শিল্পীরা। এই পরিস্থিতিতে আজাদ হলের কর্মীরা সংকটে। তাই তাঁদের সাহায্য কল্পে ওয়েব প্লাটফর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি দেখানো হবে শনিবার রাত ন’টা থেকে। ঊষা উত্থুপ, কৌশিকী চক্রবর্তী এবং শুভেন্দ্র রাও-এর মতো বিশিষ্ট মানুষরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে হলের কর্মীদের অনুষ্ঠানটি বিনামূল্যে দেখা গেলেও, সবার কাছেই ত্রাণ সাহায্যের জন্য মুক্ত হস্তে দান দানের আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। নীচের লিংকে ক্লিক করে শনিবার রাত নটার অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।

https://cutt.ly/Strings-Notes-Beats

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...