Thursday, May 7, 2026

‘পুলিশ’ কিংবা ‘ডাক্তার’, লকডাউনে চলছে গাড়িতে লাগানো ভুয়ো স্টিকারের তল্লাশিও

Date:

Share post:

করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে কঠোর ভাবে পালিত হচ্ছে সাপ্তাহিক লকডাউন। আজ, শনিবার অগাস্ট মাসে রোটেশন পদ্ধতির এই লকডাউনের দ্বিতীয় দিন। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই লকডাউন বিধি লাগু থাকবে। আর পূর্ণাঙ্গ লকডাউনে সফল করতে কলকাতা শহরের মতো জেলাগুলিতেও কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য পুলিশ।

এদিন সকালে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর শহরে তেমনই চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ব্যাপক পুলিশ নেমেছে গোটা শহরজুড়ে। রাস্তায় চলা কোনও গাড়িকেই বিনা জিজ্ঞাসাবাদে ছাড়া হচ্ছে না। তা সে “রোগী” স্টিকার লাগানো গাড়ি হোক “পুলিশ” কিংবা “ডাক্তার” অথবা অন্য কোনও জরুরি কাজ-পরিষেবার সঙ্গে যুক্ত হোক। ব্যাপক তল্লাশি চলছে। সরকারি বা জরুরি পরিষেবার স্টিকার লাগানো গাড়িও দাঁড় করিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পরিচয় পত্র দেখছে। যদি নথি সঠিক হয়, তাহলেই ছাড়া হচ্ছে অন্যথায় ভুয়ো স্টিকার লাগানো গাড়ি আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রশাসনের বক্তব্য, আগের লকডাউনগুলিতে রাজ্যজুড়ে অনেক জায়গায় ভুয়ো স্টিকার লাগিয়ে কিছু মানুষ বেরিয়েছিল। এমনকী, গাড়িতে পুলিশ”, “ডাক্তার” ভুয়ো স্টিকার ব্যবহার করা হয়েছিল। এবার তাই আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি গাড়ি তল্লাশি করে হচ্ছে। যাতে কেউ ভুয়ো স্টিকার লাগিয়ে রাস্তায় বের হতে না পারে।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...