Thursday, May 7, 2026

কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ

Date:

Share post:

কেরলের কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। শুক্রবার সন্ধ্যায় অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে খাদে পড়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344  বিমানটি ৷ দুর্ঘটনাস্থলে যান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী। সেখানেই তিনি নিহতদের পরিবারপিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া কথা ঘোষণা করেন। এছাড়া, গুরুতর জখমদের মাথাপিছু ২ লাখ ও যাঁদের চোট তুলনায় কম সেই যাত্রীদেরও ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ‘বন্দে ভারত’ মিশনের অন্তর্গত ওই বিমান দুবাই থেকে কোঝিকোড় (কালিকট)-এর উদ্দেশে শুক্রবার বিকেলে ১৮৪ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মী-সহ মোট ১৯১ জনকে নিয়ে রওনা দেয় ৷ কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে সন্ধে ৭.৪০ মিনিট নাগাদ অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি ৷ তুমুল বৃষ্টির মধ্যে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। তখনই ঘটে দুর্ঘটনা।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...