Thursday, May 14, 2026

শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৬৪,৩৯৯, বাড়ছে সুস্থতাও

Date:

Share post:

করোনা প্রকোপ থেকে মুক্তি নেই দেশবাসীর। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। এবার গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৪,৩৯৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১,৫৩,০১১। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৮৬১ জন রোগীর। আজ, রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, দেশে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬,২৮,৭৪৭ জন রোগী। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৩,৩৭৯ জনের। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৪,৮০,৮৮৫ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৩,৮৭৯ জন করোনাজয়ী।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...