Saturday, June 6, 2026

রাতভর ব্যাপক বোমাবাজি-গুলির লড়াই, ফের উত্তপ্ত হালিশহর

Date:

Share post:

ফের উত্তপ্ত অর্জুন সিং গড় বলে পরিচিতি উত্তর ২৪ পরগণার হালিশহর। শনিবার রাত থেকে ব্যাপক বোমাবাজি, গুলির শব্দে অগ্নিগর্ভ পরিস্থিতি। অভিযোগ, গতকাল শনিবার রাতে নৈহাটির বালিভারায় আক্রান্ত হন নৈহাটি পুরসভার বিদায়ী পুরপ্রধান তথা বিজেপি নেতা গণেশ দাস। এরপর বিজপুর থানায় অভিযোগ দায়েরের পর বলদেঘাতায় মুড়ি মুরকির মত বোমা পড়ে। ব্যাপক সংঘর্ষও হয় দু’দলের মধ্যে। চলে গুলির লড়াইও।

থানা থেকে ফেরার পথেই হামলা হয় গণেশ দাসের ওপর ফের হামলা চালায় দুষ্কৃতীদের। বিজেপি নেতার দাবি, রাতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বীজপুর থানার পুলিশ। যদিও পুলিশের দাবি, নিরাপত্তা দেওয়ার জন্যই তাঁকে উদ্ধার করা হয়েছিল, আটক নয়।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...