Saturday, June 27, 2026

সাড়ে আট কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ হাজার ১০০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

আগেই ঘোষণা করেছিলেন ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ। যার মধ্যে কৃষকদের জন্য বরাদ্দ ছিল ৭০ হাজার কোটি টাকা। রবিবার, ‘প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায়’ ১৭ হাজার ১০০ কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৮ সালে তৈরি হওয়া এই প্রকল্পে ছয় দফায় কৃষকদের দেওয়া হবে বরাদ্দ টাকা।
সাড়ে 8 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠালেন প্রধানমন্ত্রী । একটি অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা পাঠান তিনি ।
জানা গিয়েছে, ৮.৫ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৭ হাজার কোটি টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, এই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার কথা। মহামারি পরিস্থিতিতে এককালীন কিছু টাকা এর আগেই দেওয়া হয় চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
২০১৮ সালে কৃষকদের জন্য যে প্রকল্প ঘোষণা হয়, তাতে বলা হয়েছিল ৭০ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের সুবিধা পাবেন  ৯.৯ কোটি কৃষক। কিষান ক্রেডিড কার্ডের মাধ্যমে ২ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...