Monday, May 18, 2026

বোর্ড পরীক্ষায় অঙ্কে প্রাপ্ত নম্বর ২, পুনর্মূল্যায়নে মিলল ১০০

Date:

Share post:

অঙ্কে প্রাপ্ত নম্বর মাত্র ২। অথচ অন্য সব বিষয়ে প্রাপ্ত নম্বর ৯০ এর বেশি। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে হতবাক পরীক্ষার্থী। খাতা পুনর্মূল্যায়নের পর অঙ্কের নম্বর বেড়ে হলো ১০০। ঘটনা হরিয়ানার।

গত ১০ জুলাই হরিয়ানার বোর্ড অব স্কুল এডুকেশন দশম শ্রেণীর ফল প্রকাশ করে। হরিয়ানার ওই ছাত্রী সুপ্রিয়া প্রতিবন্ধী। তাঁর অভিযোগ, “রেজাল্ট পেয়ে অবাক হয়ে যাই। কীভাবে এটা সম্ভব। মাত্র ২ পেয়েছিলাম অঙ্কে। এরপর আমার বাবা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। তাতে ১০০ পাই।” সুপ্রিয়ার বাবা ছাজমুরম বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তিনি জানান, “পুনর্মূল্যায়নের জন্য ৫ হাজার টাকা খরচ করতে হয়েছে। আরও দায়িত্ব নিয়ে মূল্যায়নের কাজ করলে এই হয়রানি হতো না।”

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...