Thursday, May 14, 2026

পরিবারতন্ত্র কায়েম করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে

Date:

Share post:

একেই বলে পরিবারতন্ত্র। একটি গণতান্ত্রিক দেশে একই পরিবারের দুই ভাই সেই দেশের শীর্ষ রাষ্ট্রনেতা। এক ভাই রাষ্ট্রপতি তো আরেকজন প্রধানমন্ত্রী। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার পূর্বতন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আজ, রবিবার চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি বিখ্যাত বৌদ্ধ মন্দিরে মাহিন্দা তাঁরই ছোট ভাই তথা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের উপস্থিতিতে শপথ নিলেন।

মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত এই দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে দেশের দীর্ঘ ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জাতিগত সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৪ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০১৮ ও ২০১৯ সালে খুব অল্প সময়ের জন্য আবারও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন।

উল্লেখ্য, গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদীয় সাধারণ নির্বাচনের মাধ্যমেই গত শুক্রবার শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপক্ষে ভাইয়েরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, রাজাপক্ষের শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট ১৯৬ আসনের মধ্যে ১২৮টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, বিরোধী দল জয় পায় মাত্র ৪৭ আসনে।

শ্রীলঙ্কার সংসদে ২২৫টি আসন রয়েছে। যার মধ্যে ১৯৬ জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ২৯ জন প্রতিটি দল ও স্বতন্ত্র গ্রুপ কত ভোট পেল তা অনুযায়ী জাতীয় তালিকা থেকে নির্বাচিত হন।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...