Saturday, June 13, 2026

রাজ্যের মহামারি- পর্যালোচনায় মঙ্গলবার ফের ভার্চুয়াল বৈঠকে মোদি-মমতা

Date:

Share post:

রাজ্যের এই মুহুর্তের মহামারি পরিস্থিতি স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে কতখানি বাস্তবোচিত, তা নিয়ে মঙ্গলবার ফের ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার কথা। বৈঠকে রাজ্যের সার্বিক মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই এই বৈঠক হবে।

এই বৈঠকের ওপরই নির্ভর করছে রাজ্যগুলির পরবর্তী লকডাউন ভবিষ্যৎ।
রাজ্যে সংক্রমণ কার্যত এক লক্ষ ছুঁতে চলেছে। বাংলায় সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় কেন্দ্র ফের টানা লকডাউনের কথাবার্তা ভাবছে৷ কিন্তু চূড়ান্ত ঘোষণার আগে যে রাজ্যগুলিতে এখনও সংক্রমণ বেড়ে চলেছে, সেইসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে নিতে চান প্রধানমন্ত্রী। ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা ঠিক কী চাইছেন, সেটাই জানতে চান প্রধানমন্ত্রী।
এদিকে, নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী আর কোনও ভাবেই টানা লকডাউন চান না৷ বর্তমানে যেমন সপ্তাহে ২ দিন করে লকডাউন চলছে তিনি চান তেমনই হোক৷

জানা গিয়েছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাড়া আরও যে ৯ টি রাজ্যের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন সেগুলি হল, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত, কর্ণাটক, মহারাষ্ট্র, পঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গেনা ও উত্তরপ্রদেশ। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পশ্চিমবঙ্গ সহ এই ১০টি রাজ্যের মুখ্যসচিবদের এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে।
বৈঠকে মুখ্যমন্ত্রীদের পাশাপাশি হাজির থাকতে বলা হয়েছে প্রতিটি রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের৷ কেন্দ্রের তরফে বৈঠকে প্রধানমন্ত্রীর পাশে থাকবেন ক্যাবিনেট সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...