Friday, June 5, 2026

সুশান্ত মৃত্যুর তদন্তে রিয়ার কথায় অসঙ্গতি, ফের ইডির জেরার মুখে অভিনেত্রী

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্তে গত ৮ অগাস্ট রিয়াকে প্রথম দফায় জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল তাঁকে। প্রশ্ন উঠেছিল রিয়ার বার্ষিক রোজগার ১৪ লাখ টাকা হলে কীভাবে ৬৫ লাখ টাকা খরচ করতে পারেন। এছাড়াও প্রশ্ন উঠেছিল তার বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে।

সূত্রের খবর, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জবাবে অসন্তুষ্ট ইডি অফিসাররা। আর সেই কারণেই সোমবার অর্থাৎ আজ রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শোনা যাচ্ছে রিয়ার ভাই শৌভিকের জবাবেও সন্তুষ্ট নন ইডি অফিসারেরা। তাই আজ আবারও ডাক পড়তে পারে তাঁর।

পাটনায় করা সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিংয়ের এফআইআরে রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা তছরুপের অভিযোগ আনা হয়েছিল। ইডি তদন্ত শুরু করে পাটনায় করা মামলার ভিত্তিতেই।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...