Friday, June 26, 2026

আইপিএল-এ অবসর কাটাতে ক্রিকেটারদের গিটার – প্লেয়িং কার্ড রাখার পরামর্শ দিলেন  ব্রেট লি

Date:

Share post:

এবারের আইপিএল-এর আসর বসছে আমিরশাহিতে। আর সেখানে পৌঁছেই এক নতুন অভিজ্ঞতার সামনে পড়বেন ক্রিকেটাররা। তারা ঢুকে পড়বেন জৈব নিরাপত্তা বলয়ে। ইচ্ছে করলেই সেই বলয় ছেড়ে বেরনোর উপায় নেই। আড়াই মাসেরও বেশি সময় মাঠ থেকে হোটেল রুম, হোটেল রুম থেকে মাঠ। এর বাইরে ক্রিকেটারদের অবাধ যাতায়াতের কোনও সুযোগ নেই।
কিন্তু প্রশ্ন উঠেছে, অবসরে তাহলে ক্রিকেটাররা সময় কাটাবেন কী করে? উপায় বাতলে দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় পেসার ব্রেট লি। প্রাক্তন অজি স্পিডস্টার আমিরশাহি উড়ে যাওয়ার আগে বিভিন্ন দলের ক্রিকেটারদের সঙ্গে গিটার এবং প্লেয়িং কার্ড রাখার পরামর্শ দিয়েছেন। জৈব নিরাপত্তা বলয়ে হোটেল রুমে গিটার বাজিয়ে কিংবা তাস খেলেই ক্রিকেটারদের সময় কাটানোর উপায় জানিয়েছেন তিনি ।
তাঁর কথায়, ‍‘‍‘স্বাস্থ্য-সংক্রান্ত নিয়ম মেনে করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে হবেই। কাজেই কোনও ক্রিকেটারের হোটেলের বাইরে যাওয়া সমর্থনযোগ্য নয়।’’ যোগ করেছেন, ‍‘‍‘এটা দল ও সমর্থকদের জন্যও ভাল হবে। কারণ আইপিএল বন্ধ হয়ে গেলে সেটা বিপর্যয় হবে।’’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...