Tuesday, May 19, 2026

আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে আধার, বদলাবে নিয়ম

Date:

Share post:

আধার কার্ডের গুরুত্ব আরও বাড়তে চলেছে। উন্নত পরিষেবা ও দুর্নীতি রুখতে আরও কিছু ক্ষেত্রে উপভোক্তার আধার অথেনটিকেশনের অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। প্রয়োজনে এ জন্য বর্তমান বিধিতে বদল করা হতে পারে।

আধারের নিয়মে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, তা বিশদে ব্যখ্যা করেছেন গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ এক সরকারি আধিকারিক। উদাহরণ হিসেবে তিনি জানিয়েছেন, আগামী দিনে ড্রাইভিং লাইসেন্সের রিনিউ, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ঠিকানা পরিবর্তন ইত্যাদির জন্য MeitY-র কাছে আধার অথেনটিকেশনের অনুমতি চাইতে পারে পরিবহন মন্ত্রক। এর ফলে কী সুবিধা পাওয়া যাবে তাও বুঝিয়েছেন তিনি। তিনি বলেন, “লাইসেন্সের আবেদন, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ঠিকানা পরিবর্তন বা লাইসেন্স রিনিউর মতো কাজ করা যাবে। এক্ষেত্রে আবেদনকারীকে আর ব্যক্তিগতভাবে RTO অফিসে হাজিরা দিতে হবে না। আধার অথেনটিকেশনই যথেষ্ট। অতিমারি পরিস্থিতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ।”

এ ছাড়া দেশে অনেক জাল গাড়ির লাইসেন্স আছে বলে  অভিযোগ রয়েছে। এই আধার অথেনটিকেশন ব্যবস্থা চালু হলে ভুয়ো ড্রাইভিং লাইসেন্সগুলিকে চিহ্নিত করে সেগুলি বাতিল করা সহজ হবে বলেও সরকারের দাবি।

Related articles

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...