Friday, May 15, 2026

শতাধিক প্রাণ বাঁচিয়ে আইসোলেশনে, তৃপ্তির কাহিনী শোনাচ্ছে কেরলের গ্রাম

Date:

Share post:

ঘড়িতে সন্ধে সাড়ে ৭টা। হঠাৎ বিকট শব্দে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা। চুপ করে বসে থাকেনি স্থানীয়রা। শুক্রবার রাতে কোঝিকোড় বিমান দুর্ঘটনার পর বিমানবন্দর লাগোয়া গ্রামের বাসিন্দারা নেমে পড়েছিলেন উদ্ধারকাজে। আর তারপরই উদ্ধার কাজে অংশ নেওয়া প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। যদিও তাতে আক্ষেপ নেই প্রসাদ, আফসানদের। বরং শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়ে তৃপ্তি অনুভব করছেন তাঁরা।

কেরলবাসীর এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষ। সংক্রমণের ভয়কে উপেক্ষা করেই বৃষ্টিভেজা সন্ধেয় ছুটে যান তাঁরা। কেউ টিভিতে খবর শুনেছিলেন। কেউ আবার বিকট শব্দে ছুটে যান ওই অঞ্চলে। বিমানবন্দরের উদ্ধারকর্মী ও প্রশাসনিক কর্তাদের পাশাপাশি তাঁরাও হাত লাগান উদ্ধার কাজে। কারিপুর, কোনদোত্তি গ্রামের ঘরে ঘরে এখন হোম আইসোলেশন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা ঘোষণা করেছেন, ওই দিন যাঁরাই উদ্ধারে হাত লাগিয়েছিলেন, সবাইকে ১৪ দিনের হোম কোয়রেন্টাইনে থাকতে হবে।

স্থানীয় উদ্ধারকারীদের মধ্যে অন্যতম কারিপুরের বাসিন্দা মহম্মদ আফসান। ঘটনার তিনদিন পরেও চোখে-মুখে বিস্ময়। তিনি বলেন, ” সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি সীমানার প্রাচীরের বাইরে রাস্তায় আছড়ে পড়েছে বিমানটি। সাহায্যের জন্য চিৎকার শুনতে পাচ্ছিলাম। জ্বালানির গন্ধ ভরে গিয়েছিল চারিদিকে।” স্থানীয় উদ্ধারকারীদের তালিকায় রয়েছেন কলেজ পড়ুয়া প্রসাদ। বলেন, ” কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি আর ধস নামছে। আওয়াজ শুনে প্রথমে ভেবেছিলাম ধস নেমেছে। বিমানবন্দরের রানওয়ে শেষে পাহাড়ের উপরে আমাদের বাড়ি। দুর্ঘটনার খবর পেয়ে চলে যাই সেখানে। অন্যদের সঙ্গে উদ্ধার কাজে হাত মেলাই। কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। তাতে আফসোস নেই। এত জনের প্রাণ বেঁচেছে এটাই আনন্দের।”

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...