Friday, June 5, 2026

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির উপর হামলার অভিযোগ

Date:

Share post:

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি আক্রান্ত। এই ঘটনায় কিছু এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ, রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বোদরা অঞ্চলে আব্বাস সিদ্দিকির অনুগামীদের ওপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পর সোমবার সকালে আক্রান্ত অনুগামীদের দেখতে যান ফুরফরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। অভিযোগ, ওই এলাকার উদ্দেশে রওনা দিতেই রাস্তায় তাঁর গাড়ির ওপর ইট-পাটকেল ছুড়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন পীরজাদা আব্বাস সিদ্দিকি। পুলিশি তদন্ত চলছে৷ এই ঘটনার নিন্দা করেছেন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া৷

এদিকে,আব্বাস সিদ্দিকি আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায়
বিক্ষোভ অবস্থান হয়৷ বামনগাছি, কদম্বগাছি, দত্তপুকুরে অবস্থান বিক্ষোভ হয়৷ ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...