Monday, May 18, 2026

সঙ্কটজনক প্রাক্তন রাষ্ট্রপতি, রাখা হয়েছে ভেন্টিলেশনে

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। রবিবার রাতে বাথরুমে পড়ে যান তিনি। তাঁর মাথায় চোট লাগে। সোমবার সকালে তাঁর মাথায় এবং হাতে ব্যথা হওয়ার জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেইমতো সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। সিটিস্ক্যানে তাঁর মাথায় একটি বড় ক্লট ধরা পড়ে। সোমবার সন্ধেবেলায় সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। এর আগে হাসপাতালে যখন তাঁর পরীক্ষা হয়, তখন তিনি করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। সে খবর নিজেই টুইট করে জানান প্রণব মুখোপাধ্যায়। অস্ত্রোপচার শেষ হওয়ার পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগামী 96 ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর পরিস্থিতি সঙ্কটজনক বলে জানিয়েছে সেনা হাসপাতাল।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...