Thursday, April 23, 2026

সুশান্ত মৃত্যু রহস্য: সুপ্রিম কোর্টে আজ গুরুত্বপূর্ণ শুনানি সব পক্ষের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি শুরু হতে চলেছে। এই ঘটনায় সুশান্তের পরিবারের মূল অভিযোগ যার বিরুদ্ধে, সেই বান্ধবী রিয়া চক্রবর্তীর বক্তব্য জানতে চায় আদালত। রিয়ার দাবি, সুশান্তের মৃত্যুর তদন্তভার যেন বিহার পুলিশের হাতে না যায়। তদন্ত করুক মুম্বই পুলিশই। অন্যদিকে বিহার পুলিশ এই দাবির বিরোধিতা করে জানাতে চলেছে যে অভিনেতার পরিবারের দাবি মেনে তাঁরা সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রের কাছে পৌঁছে দেন এবং তাকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে মহারাষ্ট্র সরকারও অভিযুক্ত রিয়ার সুরে সুর মিলিয়ে হলফনামা দিয়ে জানিয়েছে বিহার পুলিশের সিবিআই তদন্ত চাওয়ার কোনও এক্তিয়ার নেই। এই তদন্ত মুম্বই পুলিশ যথাযথভাবে চালাচ্ছে। মামলায় সুশান্তের পরিবারের পক্ষে আইনজীবী বিকাশ সিং ও রিয়া চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে আইনজীবী সতীশ মানসিণ্ডে থাকবেন। অন্যদিকে বিহার সরকারের হয়ে বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি ও মহারাষ্ট্র সরকারের হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভির প্রতিনিধিত্ব করার কথা।

 

Related articles

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...