Tuesday, June 23, 2026

সুশান্তের ঘরে ছিল না কোনও ফ্যান! চাঞ্চল্যকর তথ্য ফাঁস অ্যাম্বুল্যান্স চালকের

Date:

Share post:

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘরে কোনও ফ্যান ছিল না। এমনটাই দাবি করলেন সুশান্তের মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের চালক। বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের দেহ কুপার হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি।

অভিনেতার মৃত্যুর পর নানা তথ্য সামনে এসেছে। সুশান্তকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন একাংশ। এবার অ্যাম্বুলেন্সের চালকের মন্তব্য সেই দাবি উস্কে দিল। অক্ষয় ভান্ডগর নামে অ্যাম্বুল্যান্স চালকের দাবি আত্মহত্যা করলে দেহ কেমন আকার নেয় তা তিনি দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর ধারণা খুন করা হয়েছে সুশান্তকে

অ্যাম্বুল্যান্স চালক জানান, অ্যাপার্টমেন্টে মুম্বই পুলিশের উপস্থিতিতে অ্যাম্বুল্যান্সের কর্মীরা অভিনেতার ঘর থেকে দেহ স্ট্রেচারে করে নামিয়েছিলেন। তাঁর দাবি, গাড়িতে তোলার সময় দেখা যায় সুশান্ত সিং রাজপুতের গোটা দেহ হলুদ হয়ে গিয়েছিল। সুশান্তের হাঁটু মোড়া ছিল বলেও জানিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, “কেউ সিলিং ফ্যান থেকে ঝুললে তাঁর হাঁটু মোড়া থাকবে কেন?” সুশান্তের পায়ের বিভিন্ন জায়গা থেতলে গিয়েছিল বলেও জানিয়েছেন তিনি। অক্ষয় ভান্ডগরের কথায়, “গলায় ফাঁস দিয়ে যেমন গলাজুড়ে দাগ থাকে তেমনটা ছিল না সুশান্তের। গলায় ফাঁস লাগিয়ে সুশান্তের শ্বাসরোধ করা হয়েছে । তারপর হয়ত ঝুলিয়ে দেওয়া হয়।”

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...