Friday, May 15, 2026

সুশান্তের হয়ে সিদ্ধান্ত নিতেন রিয়া! ইডিকে জানালেন ম্যানেজার

Date:

Share post:

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হয়ে তাঁর সব সিদ্ধান্ত নিতেন রিয়া চক্রবর্তী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এমনটাই জানিয়েছেন অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি। তাঁর দাবি, কোনও বেআইনি কার্যকলাপের বিষয়ে তিনি জানেন না।

ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে শ্রুতি জানিয়েছেন আর্থিক বিষয় থেকে সিনেমা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতেন রিয়া। এমনকী আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় অভিনেতাকে জানাতেন না রিয়া। সুশান্ত কোন সিনেমা করবেন এবং কোন সিনেমা করবেন না সেই সিদ্ধান্ত নিতেন রিয়া চক্রবর্তী। এদিকে সুশান্তের শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে গত নভেম্বরে রিয়া চক্রবর্তী এবং শ্রুতি মোদিকে হোয়াটসঅ্যাপ করেছিলেন অভিনেতার বাবা। কিন্তু হোয়াটসঅ্যাপের উত্তর দেননি তাঁরা। সেই স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং।

তদন্তের স্বার্থে ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার মোবাইল ফোনের সূত্র ধরে দেখা হবে কাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তাঁরা। মঙ্গলবার সুশান্তের রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...