Sunday, May 17, 2026

বাংলায় করোনা আক্রান্ত ছাড়াল ১ লক্ষ

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৩১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,০১,৩৯০।

এই ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৪৯ জন করোনা রোগীর। ফলে সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলায় মোট প্রাণ হারালেন ২,১৪৯ জন রোগী। আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৫,৮৪৬ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবর, এ পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭৩,৩৯৫ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,০৬৭ জন।

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...