Sunday, May 17, 2026

দেশের ১২১ জন পুলিশকর্মী পেলেন ‘তদন্তে অসামান্য কৃতিত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক’এর পদক

Date:

Share post:

‘তদন্তে অসামান্য কৃতিত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পদক’ ২০২০।

স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার জানিয়েছে, ২০২০ সালের মর্যাদাপূর্ণ ‘তদন্তে অসামান্য কৃতিত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পদক’ পেলেন সারা দেশের ১২১ জন পুলিশকর্মী। তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর ১৫ জন কর্মকর্তা। মধ্য প্রদেশ ও মহারাষ্ট্র পুলিশ থেকে ১০ জন কর্মী। উত্তরপ্রদেশ পুলিশ থেকে আটজন পুলিশকর্মী। কেরল ও পশ্চিমবঙ্গ পুলিশ থেকে সাতজন পুলিশকর্মী। বাকি অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অন্তর্ভুক্ত রয়েছেন বহু।

পশ্চিমবঙ্গের সাতজন পুলিশকর্মী হলেন

▪️ ইন্সপেক্টর সুবীর কুমার মন্ডল।
▪️ ইন্সপেক্টর শুক্লা সিনহা রায়।
▪️ ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকরা।
▪️ ইন্সপেক্টর বিজয় কুমার যাদব।
▪️ সাব-ইন্সপেক্টর সুপ্রিয়া ব্যানার্জি।
▪️ সাব-ইন্সপেক্টর প্রদীপ পাল।
▪️ লেডি সাব-ইন্সপেক্টর বর্ণালী সরকার।

১২১ জন কর্মীর মধ্যে একুশ জন মহিলা। প্রাপকরা কনস্টেবল থেকে জেলা প্রশাসক পদে রয়েছেন। গত বছর দেশজুড়ে মোট ৯৬ জন পুলিশকর্মী এই পদক পেয়েছিলেন।

অপরাধের তদন্তের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরষ্কারটি ২০১৮ সাল থেকে শুরু হয়।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...