Tuesday, March 17, 2026

“ঈশ্বর এক ও অদ্বিতীয়”, বাবা লোকনাথের জন্মতিথিতে বার্তা নুসরতের

Date:

Share post:

দুর্গাপুজো-ঈদ-রথযাত্রা কিংবা বড়দিন অথবা অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো, সর্বদা সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন টলিউডের শীর্ষ অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। সেই পথেই হেঁটে এবার লোকনাথ বাবার জন্ম তিথিতে ফের একবার সম্প্রীতির বার্তা দিলেন তিনি।

ধর্ম যে যার, উৎসব সবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদর্শকে পাথেয় করে ঈশ্বরের আলাদা আলাদা নাম হলেও, আসলে ঈশ্বর এক। এমনই মনে করেন বিশ্বাস করেন অভিনেত্রী। তাই আজ, বুধবার লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে তাঁর জন্মস্থান বলে পরিচিত কচুয়া গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সেলিব্রিটি সাংসদ।

লোকনাথ বাবার জন্ম তিথিতেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন নুসরত। বসিরহাটের কচুয়া থেকে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আজ লোকনাথ বাবার জন্মতিথি | বাবার চরণে প্রণাম জানাই| ছবিটি বসিরহাট কচুয়া বাবা লোকনাথের শান্তির ধামে৷”

ঈশ্বর যে এক এবং অদ্বিতীয় এই বিশ্বাস থেকে নুসরত আরও লিখছেন, “ঈশ্বর এক ও অদ্বিতীয়৷ আমি নুসরত জাহান৷ মুসলিম পরিবারের মেয়ে৷ আমি ধর্মের ভেদাভেদ মানি না৷ আমি যেমন কোরান পড়েছি৷ তেমন গীতা ও বাইবেল পড়েছি৷ কোথাও ধর্মের ভেদাভেদ ও হানাহানির কথা বলা হয়নি”।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...