Monday, May 18, 2026

হাসপাতালে অক্সিজেন নিয়ে অভিযোগের পরদিনই মৃত্যু তৃণমূল নেতা মফিজ মণ্ডলের

Date:

Share post:

বহরমপুর কোভিড হাসপাতালে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলা পরিষদের বনভূমি কমার্ধ্যক্ষ ও খড়গ্রাম ব্লকের তৃণমূল সভাপতি মফিজউদ্দিন মণ্ডলের। গত পাঁচ দিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বুধবার রাতে বহরমপুর বেসরকারি হাসপাতাল থেকে মাতৃসদন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ সকালে মফিজ উদ্দিনের দেহ নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে।
তৃণমূল নেতার শ্বাসকষ্ট হওয়ার সময় ওনাকে অক্সিজেন দিতে দেরি হয় বলে অভিযোগ। এর জেরে বুধবার রাতে হাসপাতালের জুনিয়র ডাক্তার ও নার্সদের উপর পরিবার চড়াও হয়। বহরমপুর থানার পুলিশ পৌঁছে রাতেই মফিজ মণ্ডলের ছেলেসহ মোট চারজনকে আটক করে।

Related articles

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...