Sunday, March 29, 2026

কয়েক বছর আগেই চক্ষুদানের অঙ্গীকার করেছেন: বিশ্ব অঙ্গদান দিবসে জানালেন মমতা

Date:

Share post:

বেশ কয়েক বছর আগেই চোখ জোড়া দানের অঙ্গীকার করেছেন। বিশ্ব অঙ্গদান দিবসে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ এমন এক জায়গা যেখানে মৃত্যুর পরে অঙ্গ দানকে উৎসাহিত করা হয়। দেশের মধ্যে বাংলা সেই সব রাজ্যগুলির মধ্যে একটি যারা সফল অঙ্গ প্রতিস্থাপনের জন্য নিয়মিত ভাবে গ্রিন করিডর করে দ্রুত অঙ্গের পরিবহণের ব্যবস্থা করে থাকে। আমিও আমার দুই চোখ অনেক দিন আগেই দানের অঙ্গীকার করেছি।’ মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ রাজ্যবাসীকে অঙ্গদানের ক্ষেত্রে উৎসাহিত করবে আশা করা যায়।

অঙ্গদান সম্পর্কে মানুষকে সচেতন করতেই রাষ্ট্রসংঘ প্রতি বছর ১৩ অগাস্ট বিশ্ব অঙ্গদান দিবস পালন করে। মৃত্যুর প্রথম ৬ ঘণ্টার মধ্যেই মৃতদেহে অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাক থাকে। তার পর থেকে তা নষ্ট হতে শুরু করে। এই ৬ ঘণ্টার মধ্যেই অঙ্গপ্রতঙ্গ সংগ্রহ করে প্রতিস্থাপনের কাজ সেরে ফেলতে হয়। একমাত্র চোখ কিছুদিন ফ্রিজ করে রাখা যায়।

Related articles

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)।...

তালসারিতে শুটিংয়ে মর্মান্তিক ঘটনা! প্রয়াত রাহুল অরুণোদয়

মর্মান্তিক ঘটনা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন...

অধীর-মৌসমকে রেখে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা: রাজ্যে ২৮৪ আসনে প্রার্থী!

বিধানসভা নির্বাচনে বহু বছর পরে একলা লড়াই করার সিদ্ধান্ত জাতীয় কংগ্রেসের। নির্বাচন ঘোষণা হওয়ার পরে যথেষ্ট সময় নিয়ে...

‘সন্দেশখালিকে কলঙ্কিত করার জবাব দেবে মানুষই’, রবিবাসরীয় সভা থেকে হুঙ্কার অভিষেকের

সন্দেশখালির মাটিতেই দাঁড়িয়ে রবিবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ষড়যন্ত্র করে সন্দেশখালিকে...