Tuesday, May 19, 2026

যোগ্যতার বিচারে প্রথম জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

দেশের সেরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিরোপা লাভ করলো জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়৷ দেশের ৪০টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগ্যতার নিরিখে প্রথম হয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়৷

দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়, তৃতীয় এবং চতুর্থস্থানে, যথাক্রমে
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।

৪০টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ৯০ শতাংশ নম্বর, অরুণাচল প্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮৩ শতাংশ, জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮২ শতাংশ এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে ৭৮ শতাংশ নম্বর। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, এই গ্রেড নির্ধারিত হয়েছে একটি ত্রিপাক্ষিক মূল্যায়নের মাধ্যমে৷ এই তিন পক্ষ হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যেসব বিষয়ের ওপর নির্ভর করে এই মূল্যায়ন সেগুলি হল, প্রতি বছরের ছাত্রসংখ্যা ইউজি, পিজি, এমফিল, পিএইচডি, ন্যাকের মূল্যায়ন, বিভিন্ন গবেষণা, ছাত্র এবং শিক্ষকের সংখ্যার অনুপাতের ভিত্তিতে ৷ এত কিছুর ওপরই নির্ভর করে। জামিয়া মিলিয়ার উপাচার্য নাজমা আখতার বলেছেন, “এই সম্মান আমরা আগামীদিনেও ধরে রাখবো”৷

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...