Thursday, May 14, 2026

একুশের লক্ষ্যে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, এবার কলকাতায় ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক

Date:

Share post:

২০২১ সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, জেলা থেকে শহর, ততই শক্তি বাড়াচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস। গত ২১ জুলাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ভার্চুয়াল সমাবেশ থেকে অন্য দলের নেতা-কর্মীদের যোগদানের আহবান জানিয়ে ছিলেন। আর সেটাই যেন ম্যাজিকের কাজ করছে। দলের পুরনো সৈনিকদের যেমন সম্মান দিয়ে ফিরিয়ে আনা হচ্ছে, ঠিক একইভাবে অন্য বিরোধী দল থেকেও শাসকদল তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে।

এবার খোদ কলকাতায় কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। হাত ছেড়ে শতাধিক কর্মী যোগ দিলেন ঘাসফুল শিবিরে৷ ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইমরান আহমেদ, আজাহার খানের মতো নেতাদের সঙ্গে প্রায় দেড়শো জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে ঘাসফুলের ঝাণ্ডা তুলে দিলেন উত্তর কলকাতা যুব সভাপতি, ১৩ নম্বর ওয়ার্ড-এর কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত।

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...