Thursday, May 14, 2026

উদীয়মান ফুটবলার শেখ সাহিলের পাশে দাঁড়াল অ্যাডামাস ইউনিভার্সিটি

Date:

Share post:

বাংলার উদীয়মান ফুটবল তারকার পাশে এসে দাঁড়াল অ্যাডামাস ইউনিভার্সিটি। এটিকে- মোহনবাগানের এই মুহূর্তের অন্যতম সেরা ফুটবলার শেখ সাহিল উচ্চমাধ্যমিক পাশ করার পরে উচ্চশিক্ষায় আগ্রহ দেখান। এ বছরই ৫৭% নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তিনি। খেলাই ধ্যান জ্ঞান কিন্তু ইচ্ছে ছিল লেখাপড়ারও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ালেন অ্যাডামাস ইউনিভার্সিটি আচার্য সমিত রায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থের বিনিময় যেখানে পড়তে হয়, সেখানে এই কৃতি ফুটবলারকে বিশেষ সুযোগ করে দিলেন তিনি। তাঁদের বারাসত শাখা মাত্র এক টাকা সাম্মানিক মূল্যে এই প্রতিশ্রুতিবান ফুটবলারকে স্নাতকস্তরে ভর্তির সুযোগ দিয়েছেন সমিত রায়। বাংলায় অনার্স নিয়ে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন সাহিল। তবে, শুধু শেখ সাহিল নন, বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রে ভর্তি হয়েছেন মহামেডান স্পোর্টিংয়ের নবী হোসেনও। শেখ সাহিলের মতো তরুণ মিড ফিল্ডারকে মাঠের পাশাপাশি শিক্ষা জগতে দৌড়ের সুযোগ করে দিল অ্যাডামাস ইউনিভার্সিটি।

এর আগেও বিভিন্ন সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছেন সমিত রায়। এই বিপর্যয়ের সময় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন তিনি। অভিভাবকদের আর্থিক অসঙ্গতির কথা মাথায় রেখে স্কলারশিপ চালু হয়েছে তাঁর বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে তরুণ ফুটবলারকে উচ্চশিক্ষার আলো দেখানোর পথে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...