Saturday, May 30, 2026

মানিকতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

মানিকতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা । গতকাল রাতে লাইটপোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা । তাদের আরও অভিযোগ,  ওই এলাকায় বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার বহুদিন থেকে ঝুলছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে,   বাথরুম লাগোয়া লাইটপোস্টে তিনি তড়িদাহত হন।বছর ৪৬-এর পুষ্পা বর্মা মানিকতলা পুকুরমাঠ এলাকার বাসিন্দা ।লাইটপোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার দেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে দশটার সময় রাতের খাবার খেয়ে তিনি ওই বাথরুমে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। অভিযোগ, চৌবাচ্চার জলও কারেন্টের আওতায় চলে এসেছিল । এই নিয়ে এক মাসের মধ্যে এই ধরনের দুটি ঘটনা ঘটল। মহিলাকে রাতেই আরজিকর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সিইএসসি এবং পুরসভাকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি ।

শুক্রবার সকালে স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান।  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...