Saturday, June 13, 2026

বিদ্যুৎ পোলে তরতরিয়ে উঠে ‘স্পাইডার উইমেন’ ঊষা

Date:

Share post:

কথায় বলে ‘ যে রাঁধে সে চুলও বাঁধে’। আবারও তা প্রমাণ করলেন এক মহিলা। শুধুমাত্র ঘর কন্যার কাজ নয়, ইলেকট্রিক পোলে উঠে কাজ করলেন ঊষা জগদালে।মহারাষ্ট্রের ওই মহিলা বিদ্যুৎ দফতরের কর্মী। তাঁর এই কীর্তি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, ঠিক ‘স্পাইডার উইমেন’ এর মতো পোলে উঠলেন ঊষা।

জানা গিয়েছে, লকডাউনে গ্রাহকদের পরিষেবা অক্ষুন্ন রাখতে তিনি এই কাজ করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খালি পায়ে তরতরিয়ে ইলেকট্রিক পোলে উঠে যান তিনি। পোলের মাথায় ইলেকট্রিক পরিষেবার যে সমস্যা হচ্ছিল সে ঠিক করে দেন ঊষা। তবে এই কাজ তিনি করেছেন কোনও রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই।

ঊষার কাজে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের থেকে। একদিকে যেমন তাঁর কুর্নিশ জানাচ্ছেন, তেমনই এই কাজের বিরোধিতা করছেন কেউ কেউ। অনেকের মতে, সুরক্ষা ছাড়া এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...