Saturday, April 4, 2026

অবশেষে সব মামলায় জামিন, মুক্ত আরামবাগ টিভি’র সম্পাদক সফিকুল-সহ ৩

Date:

Share post:

প্রায় দেড় মাস পর জামিনে মুক্তি পাচ্ছেন ‘আরামবাগ টিভি’র সম্পাদক সফিকুল ইসলাম, তাঁর স্ত্রী আলিমা খাতুন এবং চ্যানেলের ক্যামেরাম্যান সুরজ আলি। আজ, শুক্রবার তাঁদের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। প্রত্যেককে ১০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই ভোররাতে বাড়ির দরজা, জানলা ভেঙে গ্রেপ্তার করা হয়েছিল ‘আরামবাগ টিভি’র সম্পাদক সফিকুল ইসলাম, তাঁর স্ত্রী আলিমা খাতুন ও ক্যামেরাম্যান সুরজ আলি খানকে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, আরামবাগ থানার আইসি পার্থ সারথি হালদারের নেতৃত্বে সফিকুলের বাড়ির দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়েছিল তাঁদের। যে অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়, সেই অভিযোগ দায়ের হয়েছিল ২৮ তারিখ রাত ১২.১০ নাগাদ। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কোনও নোটিস ছাড়াই কীভাবে গ্রেপ্তার করা যায়? সেই প্রশ্ন ওঠে। যিনি অভিযোগ করছেন, তিনি একজন তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য।

সফিকুল লকডাউনের সময় নিয়ম লঙ্ঘন করে ক্লাবগুলিতে চেক বিলির খবর নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছিলেন৷ সেই খবর প্রথমে ভুয়ো বলে পুলিশ উড়িয়ে দেয় এবং ভুয়ো খবর পরিবেশনের অভিযোগে মামলা দায়ের করে সফিকুলের বিরুদ্ধে। পরে অবশ্য প্রমাণিত হয় যে আরামবাগ টিভির খবরটি ঠিক ছিলো। ফলে সেই মামলায় সফিকুলদের জামিন মেলে। এরপর ফের তাঁর বিরুদ্ধে নতুন মামলা দায়ের হয়। মোট ৬টি মামলা চলছিল সম্পাদক সফিকুল ইসলামের বিরুদ্ধে। আজ সবকটি মামলাতেই জামিন মঞ্জুর করেন বিচারপতিরা। এর মধ্যে
একটি মামলা হয়েছিল সফিকুলের স্ত্রী আলিমা এবং ৩টি মামলা ছিল ক্যামেরাম্যান সুরজ আলির বিরুদ্ধে। এই মামলার শুনানিতে গত সপ্তাহে হাই কোর্ট রাজ্য পুলিশের DG-র কাছে রিপোর্ট তলব করে। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে সফিকুলের পরিবারের দায়ের করা মামলার সওয়ালে তাঁর হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন, ‘এই গ্রেপ্তার সুপ্রিম কোর্টের একাধিক রায়কে অমান্য করা হয়েছে। একটি সাংবাদ মাধ্যমের গণতন্ত্রকে হরণ করার চেষ্টা হচ্ছে। সংবিধানকেও লঙ্খন করা হয়েছে।’ আরামবাগ থানায় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পেশের পর হয়ত শনিবার বাড়ি ফিরবেন সম্পাদক সফিকুল ইসলাম।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...