Thursday, June 4, 2026

স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তার মধ্যে জঙ্গি হামলায় শহিদ দুই পুলিশ কর্মী

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগের দিন জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। প্রবল নজরদারির মধ্যেও হামলা চালালো সন্ত্রাসবাদীরা। এই হামলার ফলে গুরুতর জখম তিন পুলিশকর্মী‌ যার মধ্যে মৃত্যু হয়েছে দু’জনের। জম্মু ও কাশ্মীরের নওগম বাইপাসে চলে হামলা। পুলিশ কনভয়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা।

কাশ্মীরের আইজি বিজয় কুমার বলেন, এই হামলার পিছনে জইশ-ই-মহম্মদের হাত থাকার সম্ভাবনা রয়েছে৷ এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়েছে৷ খোঁজ চলছে জঙ্গিদের৷

আহত পুলিশকর্মীদের শ্রীনগরের পিসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দু’ জন পুলিশকর্মীকে বাঁচানো যায়নি৷ ৭১৫ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ইশফাক আয়ুব ও ৩০৭ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ফয়েজ আহমেদের মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে‌। এছাড়াও একজন কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর বিস্তারিত বিবরণ দিয়ে ট্যুইট করেছে কাশ্মীর জোন পুলিশ৷

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...