Sunday, March 15, 2026

রাজ্যে এবার একদিনের হিসেবে করোনা আক্রান্ত ও মৃতের নয়া রেকর্ড

Date:

Share post:

সারা দেশের মতো এ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড।

এবার আরও উদ্বেগ বাড়িয়ে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত হল পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,০৩৫ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ১০ হাজার ৩৫৮ জন।

আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাতেও রেকর্ড। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে আরও ৬০ জন রোগীর। এর ফলে রাজ্যে করোনায় মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৯ জন। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন তাদের বুলেটিনে আরও জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৮৫০ জন। তবে স্বস্তির খবর, রাজ্যে সুস্থতার হার ৭৩.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৭২ জন করোনাজয়ী।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...