Monday, March 16, 2026

স্বাধীনতা দিবসে মমতার নেতৃত্বে ধর্মবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা ফিরহাদের

Date:

Share post:

আজ ১৫ অগাস্ট। আরও একটি স্বাধীনতা দিবস। কিন্তু ইংরেজ ঔপনিবেশিক অত্যাচারী শাসকের বিরুদ্ধে পরাধীনতার নাগপাশ থেকে মুক্তির পরও এ দেশে জাতি-ধর্ম নিয়ে মানুষে মানুষে হানাহানি চলছে। স্বাধীনতার ৭৪ বছর পেরিয়েও ধর্ম নিয়ে রাজনীতি চলছে। এবার তার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাধীনতা দিবসে ধর্মবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে ডাক দিলেন ফিরহাদ। দেশজুড়ে যে লড়াইয়ের নেতৃত্ব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ফিরহাদ হাকিম বলেন, “যাঁরা স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিলেন, যাঁরা স্বাধীনতা এনেছিলেন, তাঁরা ধর্ম নিরপেক্ষ, জাতীয়তাবাদ, গণতান্ত্রিক, সার্বভৌমত্ব ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু যাঁরা আজ দিল্লিতে সরকারে আছে, দেশ শাসন করছে, তারা এই ধর্ম নিরপেক্ষতার ভিতকে নষ্ট করছে। ভেঙে ফেলছে। আজকে গান্ধীজি, নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেহরু, মৌলানা আবুল কালাম আজাদের ভারত নীতিকে তারা ভেঙে ফেলার চেষ্টা করছে।”

এখানেই থেমে থাকেননি ফিরহাদ হাকিম। সুর চড়িয়ে তিনি নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী প্রতিটি ভারতবাসীর প্রধানমন্ত্রী। কোনও বিশেষ সম্প্রদায়, কোনও ধর্মের প্রধানমন্ত্রী হতে পারেন না। ভারতের গণতন্ত্র সকলের সমান অধিকারের কথা বলে। বিরোধীরা থাকবে না, তাদের ভয় দেখানো হবে, এজেন্সি লেলিয়ে দেওয়া হবে, সেটা গণতন্ত্রের কাঠামোর পরিপন্থী। আইন ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হবে, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে না, এটা ভারতবর্ষের নীতি নয়। আমরা প্রতিটি ভারতবাসী সবাই এক, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।”

এরপর ফিরহাদ হাকিম বলেন, “স্বাধীনতার লড়াইয়ের মতো ফের একটা লড়াই হবে। একটা সময় গোটা পৃথিবী জাতিবিদ্বেষ, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছে। এবার আমরা ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করবো। যে লড়াইয়ের নেতৃত্ব দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার। তাই ভারতবর্ষে মানুষ সেই ধর্মবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করবে। ভারতবর্ষ উৎসবের ভারতবর্ষ হোক, বাংলা উৎসবের বাংলা হোক, সেই লড়াইটা আমাদের করতে হবে।”

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...