Saturday, March 14, 2026

স্বাধীনতা দিবসে ভূস্বর্গ ও আর্টারি- ওয়াঘা সীমান্তে উড়ল তেরঙ্গা পতাকা

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গে ভারতীয় জওয়ানরা পতাকা উত্তোলন করলেন।
মহামারির জেরে অনেকাংশেই কাটছাঁট করা হয়েছে ৭৪ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান । সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হয়েছে বিশেষ দিনটি। আর আজকের জাতীয় পতাকা উত্তোলনের অন্যতম সুন্দর ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজ জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের বরফে ঢাকা পাহাড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতীয় সেনার জওয়ানরা। ড্রোনের ক্যামেরায় ধরা পড়েছে সেই শিহরণ জাগানো দৃশ্য।


পর্বতের গায়ে কয়েক হাজার ফুট উচ্চতায় দুধসাদা বরফের মাঝে তেরঙ্গা পতাকার সঙ্গে জাতীয় সঙ্গীত । সবমিলিয়ে এক অপরূপ দৃশ্য !
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণ রেখায় প্রায় ১২,৫০০ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় এদিন পতাকা উত্তোলন করে ভারতীয় সেনা।এরই পাশাপাশি আর্টারি ওয়াঘা সীমান্তে বিএসএফের জওয়ানরা তেরঙ্গা পতাকা উত্তোলন করেন।গোটা দেশ জুড়ে কোভিড -১৯-এর সংক্রমণের কারণে সীমান্তে আজকের দিনেও দর্শকদের অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।


পতাকা উত্তোলনের পর উপস্থিত জওয়ানরা মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...