Thursday, May 14, 2026

স্বাধীনতা দিবসেই বিয়ের পর্ব সারলেন মানালি-অভিমন্যু  

Date:

Share post:

এবার অফিসিয়্যালি বিয়ের পর্বটা সেরে ফেললেন গুগলি খ্যাত পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় এবং বাঙালির প্রিয় মৌরি মানে অভিনেত্রী মানালি দে। শনিবার স্বাধীনতা দিবসের দিনই আইনি মতে বিয়ে সারলেন এই জুটি, সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করেছেন। সঙ্গে রেজিস্ট্রি বিয়ের ছবিও ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন মানালি ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। তাঁর সঙ্গেই এবার আইনি বিয়েটা সেরেই ফেললেন তিনি।

শনিবার সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁদের দু’জনের হাতেই কালি, যা দেখে বোঝা যাচ্ছে রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন। মানালির পরণে ছিল লাল রঙের সালোয়ার, কানে দুল।.. বিয়ের সাজ বলতে ছিল এই। অভিমন্যু পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি।

শুধুমাত্র পরিবারের লোকজনকেই নিয়েই বিয়ে সারলেন তাঁরা। ছিলেন মানালির বাবা-দাদু এবং অভিমন্যুর বাবা। অভিমন্যুর মা মুম্বাইতে রয়েছেন। বর্তমান পরিস্থিতির কারণে তিনি কলকাতায় পৌঁছতে পারেননি। মানালি জানিয়েছেন, অভিমন্যুর বাড়িতেই রেজিস্ট্রি হয়েছে। অভিমন্যুর মা ফিরলে বড় করে সেলিব্রেশন হবে বলে জানিয়েছেন তিনি।


অভিমন্যুর ইন্ডাস্ট্রি সূত্রেই মানালির সঙ্গে আলাপ হয়। বন্ধুত্ব থেকে প্রেম। সেখান থেকেই বিয়ে। এদিন ফেসবুকে মজা করে অভিমন্যু লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে পরাধীনতার ছোঁয়া, আইনত স্বীকৃত তবে মিস করছি মা আর দাদাকে’। ২০১২ সালে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। অন্যদিকে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিমন্যু। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্তেই ভেঙেছিল দুজনের দাম্পত্য জীবন। তবে সেইসব এখন অতীত। এবার নতুন সংসার পাততে চলেছেন মানালি-অভিমন্যু।

 

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...