Sunday, June 7, 2026

অশান্তির জেরে: অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বভারতী

Date:

Share post:

পৌষমেলা মাঠে পাঁচিল দেওয়ার বিষয়ে ধুন্ধুমার বিশ্বভারতী চত্বরে। হামলার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এ বিষয়ে কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে তারা। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীর অধ্যাপক এবং কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

একইসঙ্গে পাঁচিল দেওয়া ঘটনা নিয়ে তারা জানায়, পাঁচিল নয়, পরিবেশ আদালতের নির্দেশ মতো ফেনসিং দেওয়ার কাজ চলছিল। প্রথমে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা না করার সিদ্ধান্ত নেয়। পরে নিজেরাই সেই সিদ্ধান্ত বদলে পরিবেশ আদালতের নিয়ম মেনে মেলা করার প্রস্তুতি নিয়েছিল ডলে দাবি তাদের। সেইমতো গেট ও ফেনসিং তৈরি করা হচ্ছিল। কোন পাঁচিল দেওয়া হচ্ছিল না বলে দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। কিন্তু স্থানীয় মানুষের বিরোধিতা, বিক্ষোভ এবং হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...