Sunday, May 17, 2026

রাজভবনের সম্মানহানির জবাব চাইতে উপাচার্য পরিষদের প্রধানকে তলব রাজ্যপালের

Date:

Share post:

ভারতীয় সংবিধানের স্তম্ভ রাজভবনের সম্মানহানি ঘটেছে। এবার জবাব নিতে তলব করা হলো উপাচার্য পরিষদের প্রধানকে। তাঁকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল মনে করছেন, উপাচার্য পরিষদ অনৈতিক-অসাংবিধানিক কাজ করে চলেছে, যার দরুণ রাজভবনের সম্মানহানি হয়েছে।

অসন্তুষ্ট রাজ্যপাল বিষয়টি নিয়ে আলোচনার জন্য উপাচার্য পরিষদের প্রধান ও অন্যান্য সদস্যদের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চাইছেন বলে খবর। সেক্ষেত্রে ১৫ দিনের মধ্যে আলোচনার সময়সীমা ধার্য করেছেন জগদীপ ধনকড়।

রাজ্যপাল এক্ষেত্রে উত্তরবঙ্গের কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘটনাকে উল্লেখ্য করেছেন, রাজ্যপাল মনে করেছেন যে, যে ভাষায় উপাচার্য পরিষদ গোটা বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, তা অসৌজন্যমূলক আচরণ। এক্ষেত্রে উপাচার্য পরিষদের কঠোর সমালোচনা করেছেন তিনি।

উপাচার্য পরিষদ বৈঠক প্রস্তাব প্রত্যাখান করে জানিয়েছিল, সরাসরি রাজ্যপাল উপাচার্যদের এভাবে বৈঠকে ডাকতে পারেন না। তা আইন বিরুদ্ধ। এর আগেও একাধিক ইস্যুতে রাজ্যপালের বিভিন্ন কাজের বিরুদ্ধে সরাসরি নিন্দায় সরব হয়েছে উপাচার্য পরিষদ। ফের নতুন করে দ্বন্দ্বের জায়গা তৈরি হল রাজ্যপাল ও উপাচার্য পরিষদের মধ্যে। এখন উপাচার্য পরিষদের প্রধান আদৌ এই বৈঠকে যান কিনা, সময় তার উত্তর দেবে!

Related articles

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...