Thursday, May 14, 2026

নতুন কেউ নন, তিন পুরোনো নেতার একজন হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Date:

Share post:

প্রদেশ কংগ্রেস সভাপতির নাম নিয়ে আলোচনা আর শেষই হচ্ছে না৷ তবে জানা গিয়েছে চলতি সপ্তাহেই সম্ভবত প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির নাম ঘোষণা হয়ে যেতে পারে। প্রদেশ কংগ্রেস নেতাদের এমনই ধারনা৷

AICC সূত্রের খবর, আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সভাপতি নিয়োগ করা হবে৷ কোনও পরীক্ষা- নিরীক্ষায় দল যাবে না৷ আপাতত খবর, প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরি এবং আব্দুল মান্নান, এই তিন পরিচিত মুখের একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে চলেছেন৷ এআইসিসি এমনই ভাবনাচিন্তা করছে।

কংগ্রেস সূত্রের খবর, দলের একাধিক জেলা সভাপতি প্রদীপবাবুকে ফের প্রদেশ সভাপতি করার অনুরোধ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রদীপবাবু অভিজ্ঞ। বামেদের সঙ্গে তাঁর বোঝাপড়া ভাল। আবার প্রয়োজনে রাজ্যের শাসক শিবির তৃণমূলের সঙ্গেও তিনি কথা বলতে পারেন।

অধীর চৌধুরি আগেই জানিয়ে দিয়েছেন, নতুন কোনও মুখকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হোক। দল চালানোর কিছু পদ্ধতিগত পরিবর্তনের কথা বলেছেন তিনি। তবে সোনিয়া বা রাহুল গান্ধী ফের তাঁকে বাংলায় কংগ্রেসের ভার নিতে বললে তিনি যে ‘দলের সৈনিক’ হিসেবে তা পালন করবেন, সেই কথাও বলে রেখেছেন অধীরবাবু।

ওদিকে, আবদুল মান্নানের অবস্থান, রাজ্যে বিরোধী দলনেতা তথা পরিষদীয় দলনেতার পদ ছেড়ে দিয়ে তিনি প্রদেশ কংগ্রেসে যেতে রাজি নন। AICC যদি বিধানসভার পদে তাঁকে বহাল রেখে নতুন দায়িত্ব দেয় মান্নান রাজি৷

এ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি বাছাই নিয়ে এবার সিরিয়াস হাইকম্যান্ড। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, রাজ্যে দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে দফায় দফায় কথা বলে বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি নেতা গৌরব গগৈ তাঁর চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন দিল্লিতে।
গৌরবের ওই রিপোর্ট দেখার পর AICC-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল তিন বর্ষীয়ান নেতা, প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরি এবং আব্দুল মান্নানের সঙ্গে ফের কথা বলেছেন৷ প্রদেশ সভাপতি ঠিক করার আগে এত আলোচনা AICC করে না। এ বার বিধানসভা ভোটের আগে দলের যথাসম্ভব ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরাই তাদের লক্ষ্য। তাই টানা আলোচনা চলছে৷ প্রদেশ নেতাদের আশা, চলতি সপ্তাহের মধ্যেই নতুন প্রদেশ সভাপতি ঠিক হয়ে যেতে পারে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...