Sunday, March 15, 2026

এসএসসি: কোর্ট ছাড়পত্র দিলেই নিয়োগের পথে রাজ্য

Date:

Share post:

এসএসসি নিয়োগ নিয়ে রাজ্য সরকার এখন হাইকোর্টের দিকে তাকিয়ে। তাঁরা প্যানেলে সবুজ সঙ্কেত দিলেই নিয়োগ শুরু করতে শিক্ষামন্ত্রী প্রস্তুত।
মঙ্গলবার এক ফেস বুক পোস্টে কর্মপ্রার্থীদের জন্য এই আশার কথা শুনিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

পোস্টে তিনি লিখেছেন- “এসএসসি নিয়োগ প্রসঙ্গে

এসএসসি আপার প্রাইমারি নিয়োগের বিষয়ে রাজ্য সরকার যথাযথ সক্রিয়তা দেখাচ্ছে। বিষয়টি আপাতত কলকাতা হাইকোর্টের অধীনে।

মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন, নিয়োগের প্যানেল আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত অনুমোদন দিলেই সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তর নিয়োগ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপে প্রস্তুত। বিষয়টির দ্রুত ফয়সালার জন্য কর্তৃপক্ষের তরফে আদালতে অনুরোধ করা হয়েছে।

শিক্ষক ও আনুষঙ্গিক নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় এবং শিক্ষকদের আন্তঃজেলা বদলির বিষয়টিতে শিক্ষা দপ্তর নজর রেখেছেন। চলতি প্রতিকূল পরিস্থিতিতেও প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যা জানানোর জানাবেন।

শিক্ষক ও এই সংক্রান্ত কর্মপ্রার্থীদের প্রতি যথাযথ দায়িত্বপালনে সরকার 2011 সাল থেকেই বদ্ধপরিকর।”

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...