Saturday, June 20, 2026

একুশের পুজোয় টানা ১৫ দিন ছুটি সরকারি কর্মীদের

Date:

Share post:

২০২১-এর দুর্গাপুজোয় টানা ১৫ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। একুশের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে৷ সেখানেই দেখা যাচ্ছে, আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি শুরু হবে ১৭ অক্টোবর থেকে। ছুটি শেষ হবে ৩১ অক্টোবর। অর্থাৎ টানা ১৫ দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর।
২০২১ সালে রাজ্য সরকারের কর্মীরা পুজোর ছুটি-সহ বছরে মোট ৩৯ দিন ছুটি পাবেন। এই ছুটির তালিকায় শনিবার ও রবিবার ধরা হয়নি। তবে সরকারি কিছু ছুটি রবিবার পড়ায় মোট ছুটির সংখ্যা কিছুটা কমেছে। এই তালিকায় রয়েছে ঈদজ্জোহা, কালীপুজো, স্বাধীনতা দিবস ও দুর্গাষ্টমী। রাজ্যের ছুটির তালিকায় কিছু নতুন উৎসব যুক্ত হয়েছে৷ নতুন ছুটির তালিকায় আছে বৈশাখী, হূল উৎসব, করম পুজো ও শবেবরাত।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...