Thursday, May 14, 2026

সায়ন্তনের নেতৃত্বে ময়নাগুড়িতে ডেপুটেশন দিতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড

Date:

Share post:

ডেপুটেশন দিতে যাওয়ার পথে বিজেপির নেতা-কর্মীরা সায়ন্তন বসুর নেতৃত্বে পুলিশের ব্যারিকেড ভাঙায় তুমুল গণ্ডগোল হল ডুয়ার্সের জলপাইগুড়ির মযনাগুড়িত। মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ি থানার দুর্গাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গণ্ডগোলের সময়ে বিজেপি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর-ঢিল ছোড়ে বলে অভিযোগ। পুলিশও লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ওই ঘটনায় একজন পুলিশকর্মী অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও জলপাইগুড়ির পুলিশ কর্তৃপক্ষ জানান, ওই পুলিশকর্মী আগে থেকেই অসুস্থ ছিলেন। পুলিশ ওই ঘটনায় মামলা রুজু করলেও কাউকে এখনও গ্রেফতার করেনি।

সূত্রের খবর, কিছুদিন আগে ময়নাগুড়ির হুসলুরডাঙা এলাকার মিঠুন দাস বলে, একজনকে খুন করা হয়েছে বলে দাবি করে বিজেপির তরফে এদিন ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। সেই মতো দুর্গাবাড়ি এলাকার কাছে বিজেপি অফিস থেকে সায়ন্তন বসুর নেতৃত্বে মিছিল শুরু হয়, উদ্দেশ্য ময়নাগুড়ি থানা। কিন্তু, পার্টি অফিসের অদূরে পুলিশ ব্যারিকেড করে দেয়। সেই ব্যারিকেড ভাঙতেই শুরু হয় গোলমাল। অভিযোগ, সে সময়ে পুলিশের উপরে বৃষ্টির মতো ইট-পাথর পড়তে থাকে। কয়েকটি চেয়ার ছুড়ে মারা হয়। তাতে কয়েকজন জখম হন। পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিজপি নেতাদের দাবি, ভিড়ের মধ্যে মিশে তৃণমূলের লোকেরা ঢিল ছুঁড়েছে। কিন্তু, পুলিশের দাবি, মিছিলকারীদের মধ্যে থেকেই হামলা শুরু হয়েছে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...