Monday, May 18, 2026

লিঙ্ক নেই কোচবিহারের প্রধান ডাকঘরে, দুর্ভোগে ক্যান্সার রোগী থেকে গ্রাহকরা

Date:

Share post:

পরপর তিনদিন কোচবিহারের প্রধান ডাকঘরে লিঙ্ক নেই। প্রয়োজনে যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত রোগী প্রবীর গোস্বামী। কিন্তু তিনদিনই খালি হাতে ফিরতে হচ্ছে তাঁকে। একই অবস্থা আরও অন্যান্য গ্রাহকদের। কেউ কিনবেন ওষুধ কেউ বা ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। হাতে টাকা নেই। পোস্ট অফিসে গচ্ছিত টাকাও তুলতে পারছেন না তাঁরা। এমত অবস্থায় চূড়ান্ত দুর্ভোগে গ্রাহকরা।

মঙ্গলবারও টাকা তুলতে গিয়ে লিঙ্ক না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই প্রসঙ্গে কোচবিহার হেড পোস্ট অফিসের পোস্ট মাস্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি কথা বলেননি। কবে ব্যবস্থা পরিবর্তন হবে পোস্ট অফিসের তরফে সেটাও কিছু জানানো হয়নি।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...