Sunday, June 7, 2026

দিলীপের বাড়িতে কৈলাশ-মুকুল, থাকলেন দুই জেলার বৈঠকেও

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়। মঙ্গলবার দুজনকে একসঙ্গে দিলীপ ঘোষের বাড়িতে দেখতে পাওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা। দিল্লি থেকে মঙ্গলবার রাজধানী এক্সপ্রেসে ফেরেন দিলীপ ঘোষ। এসেই তিনি দুই নেতার সঙ্গে বৈঠকে বসেন। তারপর শুরু হয় সাংগঠনিক বৈঠক। দিল্লিতে প্রথম পর্যায় হয়েছে। ৫টি জোনের অর্ধেক হয়েছে। বাকিগুলি মঙ্গলবার থেকে শুরু হল। এদিন হল হাওড়া-হুগলি জেলা নেতৃত্বকে নিয়ে। মূলত জেলা সভাপতি, জেলার মণ্ডল সভাপতি, জেলার পর্যবেক্ষক এবং রাজ্য সভাপতি এই বৈঠকে থাকেন। এখন দেখার বিষয় প্রত্যেক বৈঠকে মুকুল রায় থাকেন কিনা। মুকুলের গুরুত্ব বাড়াতে এবারের পশ্চিমবঙ্গ সফরে কৈলাশ বিজয়বর্গী মুকুলের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন। হেস্টিংসে বৈঠক করেছেন এবং তাঁকে সঙ্গে করে দিলীপ ঘোষের বাড়িতে নিয়ে গিয়েছন। কিন্তু মুকুল রায়কে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ভাবনা তাতেও স্পষ্ট হয়নি।

Related articles

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...