Tuesday, June 2, 2026

ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন ব্যাপক বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, যার জেরে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জন্য রাজ্যে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তারই জেরে মঙ্গলবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় তুমুল বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, এই ঘূর্ণাবর্ত আগামী দু’দিন নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে ছিল। এবার তা দক্ষিণবঙ্গে প্রভাব বাড়াচ্ছে। দক্ষিণবঙ্গে বর্ষাকালেও তুলনামূলকভাবে বৃষ্টির বেশকিছুটা ঘাটতি ছিল। কিন্তু এই নিম্নচাপের জেরে এবার তা পূরণ হয়ে যেতে পারে।

ভারী বৃষ্টির আশঙ্কা করে ইতিমধ্যেই কয়েকটি জেলায় সর্তকতা জারি করা হয়েছে। বিশেষ করে সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ বেশি থাকার ফলে মৎস্যজীবীদের ২০ অগাস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...