Friday, April 3, 2026

দোকান থেকে জিনিস কেনার পর ভাইরাসে আক্রান্ত হলেই ক্যাশব্যাক!

Date:

Share post:

এসি থেকে টিভি, ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন কেনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহক ভাইরাসে আক্রান্ত হলে ৫০ হাজার টাকা পর্যন্ত মিলবে ক্যাশব্যাক। লকডাউনের পর এমন বিজ্ঞাপন দিয়ে বিপাকে দোকানের মালিক। খবর সামনে আসতেই কড়া অবস্থান নিয়েছে কেরল সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে ওই দোকান।

ঘটনা কী?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আগে কেরলের কোট্টায়াম জেলার একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান বিশেষ অফার দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে বলা হয়েছিল, ১৫ থেকে ৩০ অগাস্টের মধ্যে যে কোনও ইলেকট্রনিক সামগ্রী কেনার পর সংশ্লিষ্ট গ্রাহক যদি ২৪ ঘণ্টার মধ্যে ভাইরাসে আক্রান্ত হন, ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

এরপরই বিতর্কিত বিজ্ঞাপনটির বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে চিঠি লেখেন কোট্টায়ামের পালা পুরসভা এলাকার কাউন্সিলর বিনু পুলিকাক্কান্দাম। নড়েচড়ে বসে প্রশাসন। কেরল পুলিশ ওই দোকান বন্ধ করে দেয়। শুধুমাত্র বিক্রি বাড়াতে এই ধরনের বিজ্ঞাপনের সমালোচনা করেছেন অনেকেই। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...