Sunday, June 14, 2026

মালিতে সেনা অভ্যুত্থান, বিদ্রোহীদের হাতে বন্দি হয়ে পদত্যাগের ঘোষণা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর

Date:

Share post:

পশ্চিম আফ্রিকার মালিতে সেনা অভ্যুত্থানের জেরে ভেঙে গেল নির্বাচিত সরকার। বিদ্রোহী সেনাদের হাতে বন্দি হয়ে পদত্যাগের ঘোষণা করেছেন সেদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। অভ্যুত্থানের পর আফ্রিকার মালিতে এখন অরাজকতা চরমে। এই সেনা অভ্যুত্থানের নিন্দা করেছে আফ্রিকা ও ইউরোপের বহু দেশ। নির্বাচিত প্রেসিডেন্টকে সরাতে অভ্যুত্থান ও বন্দি করার তীব্র সমালোচনা করে ফ্রান্স বলেছে, শান্তি ফেরাতে তারা মধ্যস্থতা করতে রাজি।

অভ্যুত্থানের আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। গত কয়েক মাস ধরেই দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থা ও বিভিন্ন গোষ্ঠী সংঘর্ষে জনরোষ বাড়ছিল। সেনাবাহিনী ও সরকারের মধ্যে মতভেদও চরমে ওঠে। সেনাবাহিনীর বেতন- ভাতা নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের পাশাপাশি জেহাদিরাও চাইছিল সরকারকে সরাতে। বিদ্রোহী সেনারা রাজধানীতে প্রেসিডেন্টের বাসভবনের সামনে ট্যাঙ্ক নিয়ে হাজির হয়। এরপরই রক্তপাত এড়াতে পদত্যাগের ঘোষণা করেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। সেই সঙ্গে মালির পার্লামেন্টও ভেঙে দেওয়া হয়েছে। মালির জাতীয় টেলিভিশন অভ্যুত্থান ও সরকার ভাঙার তথ্য নিশ্চিত করেছে। ২০১৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন কেইতা। তবে মালিতে দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থা এবং সাম্প্রদায়িক সংঘর্ষের কারণে জনরোষের মুখে পড়েন তিনি । বিদ্রোহী সেনারা মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসেকে রাজধানীর সেনা ছাউনিতে আটকে রেখেছে।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...