Sunday, May 3, 2026

তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন মন্ত্রী শুভেন্দু

Date:

Share post:

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দেওয়া হলো রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক কাঠামো গত বছরই ঢেলে সাজানো হয়েছিল। তিন জনকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। দিব্যেন্দু রায়, সৌম্য ঘোষ এবং তপন গড়াইকে সংগঠনের আহ্বায়ক করা হয়েছিল। একটা কোর কমিটিও গড়ে দেওয়া হয়েছিল। তবে মূল দায়িত্বে ছিলেন এই তিন নেতাই। আর সংগঠনের মেন্টর পদে বসিয়ে সামগ্রিক দায়িত্ব দেওয়া হয়েছিল নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের পরিবহণ-সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কিন্তু সেই কাঠামোয় সামান্য পরিবর্তন করলো শাসক দল।

গত সোমবার রাতের এক বৈঠকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক কাঠামোর কিছু পরিবর্তন করা হয়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সে দিন তৃণমূল ভবনে বৈঠকে বসেন কর্মচারী ফেডারেশনের নেতাদের নিয়ে। সে বৈঠকে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ভাষণ দেন। সরকারি কর্মচারীদের মধ্যে তৃণমূলের সংগঠনকে নতুন করে সাজানোর বার্তা দেন মমতা। এবং সেই লক্ষ্যে সংগঠনে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত হয় ওই বৈঠকেই।

আপাতত আহ্বায়ক পদে যে ৩ জন ছিলেন, তাঁদের মধ্যে দু’জনকেই অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের ভার ন্যস্ত হয়েছে দিব্যেন্দু রায়ের উপরে। তাঁর নেতৃত্বেই রাজ্য এবং জেলা স্তরের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই নতুন করে গঠিত হবে বলে স্থির হয়েছে।

Related articles

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...